সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তাই আজ থেকে আমি সাদা কালো

আজকের পর থেকে নিরিবিলি সেজে গুজে ছবিও তুলবো না , কারন সেই ছবি দেখার মানুষটি নেই ♥ আজকের পর থেকে আর হাসবো না , কারন হাসি দেখে খুশি হওয়ার পাগলা টা আর নেই ♥ আজকের পর থেকে আর গান শুনবো না , কারন গান শুনানোর সেই পাখিটি আর নেই ♥ আজকের পর থেকে আর লিখবনা , কারন লিখার নায়ক আর নেই ♥ আজকের পর থেকে আর আদর করে কাউকে ডাকা হবেনা , কারন সেই আদরের পুতুল টি আর নেই ♥ আজকের পর থেকে খাবার নিয়ে আর কারো জন্য অপেক্ষা করা হবেনা , কারন খাইয়ে দেওয়ার ভুস্কু টা আর নেই ♥ আজ থেকে খিল খিল হাসি আর হবেনা , কারন পচানোর আবুল টা আর নেই ♥ আজ থেকে আর গিফট কিনা হবেনা , কারন গিফট পেয়ে হিহি করে হাসি দেওয়ার বিল্লি টা আর নেই ♥ আজকের পর থেকে অনেক কিছুই আর হবেনা , কারন কোনও কিছু হওয়ার আর কোনও কারন নেই ♥ আজ থেকে আমি আর অভিমানী না , কারন মান ভাঙানোর কেউ নেই ♥ আজ থেকে আমি '' সাদা কালো '' কারন সব রং নিয়ে চলে গেছ তুমি ♥ শুধু আকাশের দিকে চেয়ে থেকে তোমার ভাবনায় অশ্রু ঝরবে ♥ দিবা নিশি তোমার স্মৃতি হাতড়ে বেড়াবে এই মন ♥ নির্ঘুম রাত্রি কাটবে কেদে কেদে ♥ জীবন চলবে তোমার অপেক্ষায় ♥ আর জানি , সামনে অনেক কষ্ট , এত কষ্ট , যে একটা সময় ভুলে যাব , সুখ বলে কিছু ছিল এই দুনিয়ায় ♥ অনেক অনেক সুখ কামনা তোমার জন্য , ভাল থেকো , ♥ ♥ ♥ কেউ আর জালাবেনা , ♥ কেউ আর কাদাবেনা , ♥ কেয় আর গান শুনতে চাইবেনা , ♥ কেউ আর রাগ করে না খেয়েও থাকবেনা , ♥ কেউ আর আদর করে ডাকবে না , ♥ কেউ আর কষ্ট শেয়ার করবেনা , ♥ কেউ আর কষ্ট ভাগ করেও নিবেনা ,♥ কেউ আর ................................. আর কিছুই মনে পরছেনা , চোখ ভিজে আসছে , দেখতে পারছিনা , হাত অবস হয়ে আসছে , লিখতেও পারছিনা , তুমি আর নেই জীবনে , অভিমানীও নেই এই জগতে , তাই আজ থেকে আমি সাদা কালো ♥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার সম্পর্কে

আমার ওজন আছে, স্থান দখল করি। আমাকে ধাক্কা দিলে নির্দিষ্ট বল ছাড়া নড়ানো যায় না, তবুও লোকে আমাকে অপদার্থ বলে। যেহেতু ব্যাপারটা পদার্থবিজ্ঞান মেনে নেয় না, তাই অত চিন্তা করি না। আমার নাম মোহাম্মদ আল আমিন। কতজন বিশ্বাস করে তা বলা কঠিন, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের সম্পর্কে আর কী বলব বুঝতে পারছি না। তবে কিছু স্বভাবের কথা বলি। বন্ধুরা আমার খুব প্রিয় হলেও তাদের কাছ থেকে দূরে থাকি। মেয়েদের প্রতি আগ্রহ আছে, তবে আসক্তি নেই। বিছানা আমার খুব প্রিয়—তবে ঘুমানোর জন্য নয়। NASA, মার্কিন সিনেট, তালেবান, হামাস থেকে শুরু করে নক্ষত্র ও গ্রহাণুপুঞ্জেও চলে যাই এই বিছানায় শুয়ে। যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবিষ্কার করি কোনো গ্রহ অথবা গাজাকে স্বাধীন করি ইসরাইলের হাত থেকে, তখন ঘুম এসে যায় চোখে। অলস শব্দটা সম্ভবত আমার জন্যই। আমি খুব খেতে পছন্দ করি। যে খাবার জীবনেও দেখিনি, সেটাও খেতে আপত্তি করি না। প্রিয় স্বাদ ঝাল, অপছন্দ মিষ্টি। আমার কিন্তু ডায়াবেটিস নেই। ভালোবাসি বেঁচে থাকাটা, ভালো লাগে না ঢাকায় থাকাটা। ইচ্ছে করে একা একা হাঁটি, সমস্যা হল ঢাকার রাস্তায় জীবন এখন ঝুঁকির মধ্যে থাকে। ভালো লাগে হালকা শীতে টেবিল ফ্যান চ...

ভালবাসা!

ভালোবাসা কার্ড বা গিফট এর মধ্যে থাকেনা যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা! ভিড়ের মধ্যে তোমাকে খুজে পেয়ে আমার মিস করা হার্টবিট গুলো আবার নিয়ন্ত্রিত তালে চলতে থাকে .. যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা ভালোবাসা হচ্ছে অকারনেই তোমার অজস্র কথার তুবড়ি!! ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্লের জন্য প্রার্থনা কর!!

শিখতে হবে সবখানে- সালমান খান-খান একাডেমি

বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের জন্ম ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে। সম্প্রতি টাইম ম্যাগাজিন নির্বাচিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন সালমান। ১০ মে ২০১২ রাইস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বক্তৃতা দেন। বক্তৃতাটির ভাষান্তর।   আজ এখানে বক্তৃতা দিতে পারা আমার জন্য সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার। আমি বেশ বুঝতে পারছি যে, এখানে দাঁড়ানোয় ৩৫ বছরের নিজেকে তোমাদের তুলনায় অনেক বয়স্ক দেখাচ্ছে! কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে, আমি যেন আমার ছোট ভাইবোনদের কিছু বলতে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে কিছু চিন্তাভাবনা শেয়ার করতে চাই। এমন কিছু ব্যাপার, যা নিয়ে আমি স্বপ্ন দেখি, দেখতাম এবং এখনো দেখছি। কিছুক্ষণের মধ্যেই তোমরা একটি বড় ডিগ্রি অর্জন করতে যাচ্ছো। নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মান। এই সম্মান তোমাদের জীবনকে অনেকখানি এগিয়ে দেবে। তোমাদের এই অর্জন কাজে লাগিয়ে কীভাবে পৃথিবীর সামগ্রিক উন্নয়ন আরও বৃদ্ধি করা যায়, পৃথিবীটাকে আরেকটু সুন্দর করা যায়, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে। ২০০৯ সালে আমি যখন খান একাডেমি শুরু করি তখন আমি একটা সাজানো-গোছ...