সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দাড়ি পরে যায় প্রতিটা গল্পের শুরুতে।।।।।।

মানুষের সব দিন সমান বা একই ভাবে কাটে না। কখনো ভাল কখনো বা খুবই খারাপ। আমি জানি সব সময় ভালো দিন কাটে না। আমার ও তেমনি। তবে বেশির ভাগই আমি খারাপ সময়ই কাটাই। মানুষের জীবন থেকে যদি কিছু সময় মুছে ফেলা যেত তবে আমি আমার গত তিনটা বছর মুছে দিতাম। তারপর সাথে সাথেই রিসাইকেল বিনটাও এম্পটি করে দিতাম।অথবা সিফ্ট ডিলেট। কারন গত তিন বছর আমার সবচেয়ে খারাপ কেটেছে। সেগুলো ভুলে নতুন করে আবার শুন্য থেকে শুরু করতাম। এখনো মাঝে মাঝে মনে হয় নিজেকে ঢেলে সাজাই। কিন্তু শুরু করার আগেই আবার থমকে যাই। পিছুটানের ব্যাপারে আমি খুবই অগ্রমুখি। সবসময় অতীত নিয়ে চিন্তা করি। সত্যিই অতীত মানুষের পিছু ছাড়ে না। আমি বাক্সে বন্ধি হয়ে গেছি। বের হওয়া আর হল না। তবে আমি ফিরতে চাই। হতে চাই অসাধারন। আমাকে আবার নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি আজই শুরু করতে চাই। আমি জানি আমি পারব। তবুও হতাশ হই। আমি চেয়ে চেয়ে দেখি দাড়ি পরে যায় প্রতিটা গল্পের শুরুতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার সম্পর্কে

আমার ওজন আছে, স্থান দখল করি। আমাকে ধাক্কা দিলে নির্দিষ্ট বল ছাড়া নড়ানো যায় না, তবুও লোকে আমাকে অপদার্থ বলে। যেহেতু ব্যাপারটা পদার্থবিজ্ঞান মেনে নেয় না, তাই অত চিন্তা করি না। আমার নাম মোহাম্মদ আল আমিন। কতজন বিশ্বাস করে তা বলা কঠিন, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজের সম্পর্কে আর কী বলব বুঝতে পারছি না। তবে কিছু স্বভাবের কথা বলি। বন্ধুরা আমার খুব প্রিয় হলেও তাদের কাছ থেকে দূরে থাকি। মেয়েদের প্রতি আগ্রহ আছে, তবে আসক্তি নেই। বিছানা আমার খুব প্রিয়—তবে ঘুমানোর জন্য নয়। NASA, মার্কিন সিনেট, তালেবান, হামাস থেকে শুরু করে নক্ষত্র ও গ্রহাণুপুঞ্জেও চলে যাই এই বিছানায় শুয়ে। যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবিষ্কার করি কোনো গ্রহ অথবা গাজাকে স্বাধীন করি ইসরাইলের হাত থেকে, তখন ঘুম এসে যায় চোখে। অলস শব্দটা সম্ভবত আমার জন্যই। আমি খুব খেতে পছন্দ করি। যে খাবার জীবনেও দেখিনি, সেটাও খেতে আপত্তি করি না। প্রিয় স্বাদ ঝাল, অপছন্দ মিষ্টি। আমার কিন্তু ডায়াবেটিস নেই। ভালোবাসি বেঁচে থাকাটা, ভালো লাগে না ঢাকায় থাকাটা। ইচ্ছে করে একা একা হাঁটি, সমস্যা হল ঢাকার রাস্তায় জীবন এখন ঝুঁকির মধ্যে থাকে। ভালো লাগে হালকা শীতে টেবিল ফ্যান চ...

ভালবাসা!

ভালোবাসা কার্ড বা গিফট এর মধ্যে থাকেনা যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা! ভিড়ের মধ্যে তোমাকে খুজে পেয়ে আমার মিস করা হার্টবিট গুলো আবার নিয়ন্ত্রিত তালে চলতে থাকে .. যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা ভালোবাসা হচ্ছে অকারনেই তোমার অজস্র কথার তুবড়ি!! ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্লের জন্য প্রার্থনা কর!!

জীবন যেমন হয়।

আমি জীবনকে জিগ্যেস করলাম “ তুমি এত কঠিন কেন...?? জীবন হাসল আর বলল “ তুমিতো সহজপ্রাপ্য জিনিস গুলো পছন্দ করোনা!!” আসলেই আমরা সহজে যা পাই তার প্রতি কেন যেন আকর্ষণ হারিয়ে ফেলি